করোনা মোকাবেলায় সরকারের প্রশংসা করলেন মার্কিন কর্মকর্তা

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি কোঅর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স এন্ড হেলথ সিকিউরিটি লরা স্টোন এই প্রশংসা করেন।

মঙ্গলবার (২ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকারে লরা স্টোন বলেন, বিপুল জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব এবং বিশ্বের অনেক দেশের জন্যই এটি একটি রোল মডেল। খবর বাসসের।

দুই দিনের সফরে ঢাকায় এসে লরা স্টোন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তারা। অন্যদিকে কোভিড ভ্যাক্সিন অনুদান দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামনের দিনগুলোতে সহযোগিতার ক্ষেত্রসমূহ বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

লরা স্টোন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল একশন প্ল্যান ফর কোভিড-১৯ রেসপন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশের যৌথ আয়োজনের বিষয়টি আলোচনা করেন। এই বৈঠকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

এর আগে ডেপুটি কোঅর্ডিনেটর লরা স্টোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। উভয় বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রায় ৯ বছর পার হতে চললেও রোহিঙ্গা সংকটের কোনো স্থায়ী সমাধান তো মেলেইনি, উল্টো দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে একাধিক নতুন...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন...
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের ফাঁকে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের মধ্যে একটি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর