পেলোসি’র তাইওয়ান সফরের নিন্দা জানিয়েছে যেসব দেশ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২:৫৩ পিএম

চীনের হুমকি উপেক্ষা করে মঙ্গলবার রাতে তাইওয়ানে পা রাখেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। সংক্ষিপ্ত ও বিতর্কিত এ সফর শেষে তিনি তাইওয়ান ত্যাগ করেন বুধবার রাতে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনা রেডিও ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, ন্যান্সি পেলোসির এই সফর নিয়ে চীনের পাশপাশি তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। 

এরমধ্যে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়া মনে করে- পেলোসি’র তাইওয়ান সফর হলো প্রকাশ্য উস্কানি। তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে চীনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। রাশিয়ার অবস্থান বরাবরের মতো এক, তা হলো এই বিশ্বে একটি চীন আছে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য একটি অংশ।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ‘একচীন নীতির’ প্রতি অবিচল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন: বিশ্ব করোনা: কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

অন্যদিকে চীনের অন্যতম মিত্র দেশ ইরানও প্রায় একই প্রতিক্রিয়া দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন আচারণকে মোটেও ভালো চোখে দেখছে না রাইসি প্রশাসন।  

এছাড়া উত্তর কোরিয়া, কিউবা, সিরিয়া, ভেনিজুয়েলা, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘একচীন নীতিতে’ একমত প্রকাশ করেছে। পাশপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপকে উস্কানি হিসেবেই দেখছে দেশগুলো। 

পেলোসির এই সফরের জবাবে বৃহস্পতিবার তাইওয়ানের কাছে সমুদ্রে 'প্রয়োজনীয় ও ন্যায্য' সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন।

আর এই সফরকে ছুতো হিসেবে ব্যবহার করে বেইজিং উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা। 


একাত্তর/আরবিএস   

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর