সিরিজ বাঁচাতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৫০ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজ হারের হাত থেকে বাঁচতে হলে এই ম্যাচে জেতার কোনো বিকল্প নেই টাইগারদের। 

রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ব্যাট করতে হচ্ছে তামিম ইকবালের দলকে।

লিটন দাস চোটে পড়ে ছিটকে যাওয়ায় এবং মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়ায় একাদশে এসেছে দুই পরিবর্তন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।

তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে। তাই সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।


একাত্তর/এসজে

আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর