মেসির বাইসাইকেল কিকের গোলে কুপোকাত ফুটবল বিশ্ব

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৩২ পিএম

ক্যারিয়ারে প্রথমবার বাইসাইকেল কিকে গোল করলেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন মৌসুমে আগুনে ফর্মে এই আর্জেন্টাইন সুপারস্টার। ক্লারমন্তের বিপক্ষে ওপেনিং ম্যাচে পাঁচ গোলের বড় জয়ে নিজে করলেন জোড়া গোল, করালেন একটা। তবে কি এবার কেটে যাবে প্রথম সিজনের হতাশা? 

৫ আগস্ট ২০২১। প্রিয় ঘর, প্রিয় মানুষ সব্বাইকে ছেড়ে যাওয়ার কি নিদারুণ যন্ত্রণা। সেদিন মেসি কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন।

নিয়মের বেড়াজালে পড়ে সব মায়া কাটিয়ে মেসি উড়াল দিয়েছিলেন আকাশে। জীবন সঙ্গীর হাত ধরে নতুন জীবনের খোঁজে ভালোবাসার শহর প্যারিসে।  

দেখতে দেখতে পিএসজির জার্সিতে মেসির এক বছর। বড্ড বেরঙা কেটেছে প্রথম সিজন। প্রতি মৌসুমে ৩০ গোল করা এই ফুটবলার গত মৌসুমে ৩৪ ম্যাচে গোল পেয়েছেন ১১টি। 

মেসির দিন শেষ এই কথা যারা ভেবেছেন, তারা ভুল করছেন। পেরেদেসের কাছ থেকে বল নিয়ে ঘুরে উঠেই সোজা জালে পাঠালেন। প্রথমবার পেলেন বাইসাইকেল কিকে গোল।

image


সিজন ওপেনিং ম্যাচে জোড়া গোল আর অ্যাসিস্ট সবখানেই লিও মেসির নাম। মেসির ম্যাজিক্যাল শো দেখে ভীষণ খুশি নয়া ম্যানেজার গালশিয়ে।

বলেছেন, ওর গোলটা ভীষণ এনজয় করেছি; গেলো সিজনটা ভালো না কাটলেও দলের সাথে ওর কেমিস্ট্রি জমে উঠেছে। এবার ও ফিরবে আরো স্ট্রং হয়ে।

প্রি সিজনেই মেসি দিয়েছিলেন ফেরার আভাস। ফরাসি কাপ জয়ের ম্যাচে নাম তোলেন স্কোর শিটে। হন ম্যাচ সেরা। অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে মেসির নতুন ভার্সন হতে চলেছে সুপারহিট। 

আরও পড়ুন: সিরিজ বাঁচাতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এল এম থার্টির দু’চোখে এখন শুধুই চ্যাম্পিয়ন্স লিগের রূপালি ট্রফি। ক্যারিয়ারে পাঁচ নম্বর আর পিএসজির হয়ে প্রথমবার এই অর্জনটা আর্জেন্টাইন সুপারস্টারের চাই ই চাই।

সময়ের হাত ধরে, দিন বদলায়। যে নামেই ডেকে যাই এলএমটেন কিংবা এলএম থার্টি মেসি থাকেন চিরচেনা চেহারায় কারণ ওয়ান্স আ কিং অলওয়েজ আ কিং।


একাত্তর/এসজে


বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। ঠিক এই মাহেন্দ্রক্ষণে পুরো আর্জেন্টিনা জুড়ে এখন একটাই উদ্বেগ, একটাই প্রার্থনা—লিওনেল মেসি কি সময়মতো সুস্থ হতে পারবেন? ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে...
সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম প্রধান নায়ক খিচা কভারতসখেলিয়াকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে উয়েফা। গত শনিবার...
গত বছর মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলীয় নান্দনিকতার যে প্রদর্শনী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখিয়েছিল, শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দেখা গেল তার ঠিক উল্টো...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বজুড়ে তাদের ফুটবলীয় প্রতিভা, স্কোয়াডের গভীরতা এবং ট্যাকটিক্যাল কৌশলেরই প্রমাণ দিচ্ছে। তবে, প্যারিসের এই ক্লাবটির...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর