চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর: শতাধিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রোববার (৭ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন। বিক্ষোভের পরপরই আটক ৯ জন এবং পরে আটক আরও তিনজনসহ ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক  জুয়েল রানা। 

ওসি আরও জানান, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব মো. গোলাম কবিরকে প্রধান আসামি করে মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং প্রায় একশ' জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

তবে মামলার তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: শরণখোলায় ৬০ সাইক্লোন শেল্টার নির্মাণের প্রতিশ্রুতি

প্রসঙ্গত, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দুই নেতার নিহতের প্রতিবাদে রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান আলীর বাসভবন থেকে একটি মিছিল বের করে জেলা কৃষকদল। শহর প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক মোড়ে পথসভা করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

এসময় সংঘর্ষ বাধলে দুইটি মোটরসাইকেল, তিনটি দোকান এবং ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ও জানালা ভাংচুর করে বিক্ষুব্ধরা। পরে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর