‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীতে তাজিয়া মিছিল

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২:২৭ পিএম

করোনার প্রকোপ কমে আসায় দুই বছর পর রাজধানীর রাস্তায় দেখা গেলো শোকের গান ‘হায় হোসেন, হায় হোসেন’ সমবেত কণ্ঠে তাজিয়া মিছিল।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে সমবেত কণ্ঠে শোকের গান ‘হায় হোসেন, হায় হোসেন’ এর মাধ্যমে মিছিলটি শুরু হয়। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

মিছিলে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সঙ্গে রয়েছেন র‌্যাব ও বিভিন্ন স্তরে গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

আয়োজকরা জানিয়েছে, পুলিশের নির্দেশনা অনুযায়ী দা, ছুড়ি, কাঁচি, বল্লমসহ সবধরনের ধাতব অস্ত্র যেগুলো ক্ষতি সাধন করতে পারে; সেগুলো মিছিলে না নিয়ে আসার অনুরোধ করেছি আমরা। আমরা সবাইকে উদ্বুদ্ধ করেছি, যেন মিছিলের পবিত্রতা রক্ষা করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন।

আরও পড়ুন: ডলার কারসাজি: চাকরি হারাচ্ছেন ছয় ব্যাংকের ট্রেজারি প্রধান

দেশে শিয়া সম্প্রদায় মহরম মাসের প্রথম দশদিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে। আশুরার দিনে তাজিয়া বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেন (রা.) এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয়। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর