তামিমদের জরিমানা করলো আইসিসি

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৯:৪৪ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটি ৫ উইকেটে হারে তারা। ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বোলিংয়ে বেশি সময় নেয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।

আইসিসির নিয়ম অনুযায়ী ধীর গতির ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। 

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন: নেপাল ক্রিকেট দলের নতুন কোচ মনোজ প্রভাকর

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের শুরুটাই হয় হারের মধ্য দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের কাছে হেরে গেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর