গাংনীতে ছাত্রলীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৩:০২ পিএম

মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও বিএনপি অফিসের সাইনবোর্ড ছিঁড়ে দেওয়া হয়েছে। 

শনিবার (১৩ আগস্ট) দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে এ উত্তেজনা শুরু হয়। 

জানা গেছে, গাংনী উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দিয়ে গাংনী বাস স্ট্যান্ডে পৌঁছায়। 

এসময় বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে বাস স্ট্যান্ড রেজাউল চত্বরে প্রতিবাদ সমাবেশ করছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় বিএনপির গুটিকয়েক নেতাকর্মী রামদা (দেশীয় অস্ত্র) নিয়ে তাদের তাড়া দেয়। এতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। 

পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএনপি অফিসে হামলা করে। ছিঁড়ে দেওয়া হয় বিএনপি অফিসের সাইনবোর্ড ব্যানার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর