তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক মহড়ায় চীন

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৫:০২ পিএম

যুক্তরাষ্ট্রের পাঁচ আইনপ্রণেতার তাইওয়ান সফরকে কেন্দ্র করে তাইওয়ানের কাছে ফের সামারিক মহড়া চালিয়েছে চীন। 

চীনা গণমুক্তি ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডের উদ্যোগে সোমবার তাইওয়ান দ্বীপের আশেপাশে সমুদ্র ও আকাশে মাল্টি-আর্মস যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল এবং যুদ্ধের সামরিক মহড়া আয়োজিত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাওয়ানে মার্কিন আইন প্রণেতাদের সফর চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারী এবং লুণ্ঠনকারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল চেহারা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে।

রোববার সিনেটর এড মার্কির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পাঁচ জন আইনপ্রণেতা তাইওয়ান সফরে সফরে যান। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অঞ্চলটি সফরের দুই সপ্তাহেরও কম সময়ের মাথায় সেখানে গেলেন তারা। এর প্রতিক্রিয়া হিসেবেই তাইওয়ানের কাছে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে ক্ষুব্ধ চীন।

image

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের পাঁচ আইনপ্রণেতা

শি প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান কর্তৃপক্ষের অপরাজনীতি তাইওয়ান প্রণালীর দু’পাশে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। 

ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল সি ই বলেন, চীনের সার্বভৌমত্ব ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনা বাহিনী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।

এর আগে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে তাইওয়ানকে ঘিরে চারদিনের নজিরবিহীন সামরিক মহড়া চালায় চীন। শেষ কয়েক দশকের মধ্যে পেলোসিই ছিলেন একমাত্র উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা যিনি তাইওয়ানে পা রাখেন। 


একাত্তর/আরবিএস  

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর