বরগুনায় ছাত্রলীগকে লাঠিপেটা কেন, জানতে তদন্ত কমিটি

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০১:৫১ পিএম

বরগুনায় জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে ছাত্রলীগের ওপর পুলিশের লাঠিচার্জে ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাঠিচার্জের সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরন্দ্র দেবনাথ সম্ভু।

তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- পাথরঘাটা বামনার সার্কেল এসপি তোফায়েল হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে বরগুনা জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। 

image


এর আগে সোমবার (১৫ আগস্ট) রাতে একটি শোকসভা অনুষ্ঠানে ‘পুলিশের উদ্দেশ্যই ছিল মারপিট করা’ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শম্ভু। 

এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাররম আলীকে বরখাস্ত করার দাবি জানান। 

আরও পড়ুন: চকবাজারে আগুনের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান জানান, শোক দিবসে ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল। 

একাত্তর/এসি

বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর