‘খেলা হবে’, নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন ওবায়দুল কাদের

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম

বিএনপি আবারো ধরা খাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় ঘনিয়ে আসছে। বিএনপি আবারো ধরা খাবে। খেলা হবে, রাজপথে হবে, আন্দোলনে হবে, নির্বাচনে হবে, মোকাবিলা হবে। প্রস্তুত হন, খেলা হবে।

বুধবার (১৭ আগস্ট) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে আওয়ামী লীগের পায়ের তলায় নাকি মাটি নেই। এই যে জনতার ঢল, শেখ কামালের মাজারে, বঙ্গমাতার মাজারে, বঙ্গবন্ধুর মাজারে এই ঢল বিএনপি কোনোদিন দেখেনি। কী নিয়ে খেলবেন? গতবার মতো জগাখিচুড়ি জোট নিয়ে  ধরা খেয়েছেন মির্জা ফখরুল সাহেব। বিএনপি এবারও ধরা খাবে।

জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে বিএনপি নালিশ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে গুম খুন নিয়ে মিথ্যা নালিশ করেছে বিএনপি। এসব মিথ্যা বলে দেশের সুনাম নষ্ট করেছে তারা।’

‘বিএনপির নাম হলো নালিশ পার্টি। তাদের কাজ হলো বিদেশিদের কাছে নালিশ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করা। ক্ষমতায় যেতে চান সেই ক্ষমতার ময়ূরসিংহাসন কত দূর? বিদেশিদের কাছে নালিশ করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়েছে বহু আগে।’

বিএনপি ধান ভানে আর শিবের গীত গায় মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘যে মানবাধিকারের কাছে নালিশ করেছেন তাদের তো বিচার করার কোনো ক্ষমতা নেই। ফখরুল সাহেবরা রাজনীতি করেন, এসব বিষয়ে জানতে হবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন! আগুন সন্ত্রাস, আর বোমাবাজি করার দিন শেষ। এখন আর সুযোগ পাবেন না। কোন জায়গায় কি বলতে হয় তাও বুঝতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ এখন ৪২ মিলিয়ন ডলার। আপনারা (বিএনপি) ভাবছেন দেশ শ্রীলঙ্কা হবে, আর সেই সুযোগে ক্ষমতায় আসবেন! দেশের মানুষ তা হতে দেবে না।’

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

এই বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের দল হলো বিএনপি। তারা সুযোগ পেলেই আবার আগুন সন্ত্রাস করবে। আগুন সন্ত্রাস জঙ্গিবাদের দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে আগুন সন্ত্রাস জঙ্গিবাদকারীদের (বিএনপিকে) কোনো সুযোগ দেওয়া হবে না। তারা ক্ষমতায় এলে দেশকে আবারও জঙ্গিরাষ্ট্রে পরিণত করবে।


একাত্তর/আরএ

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর