ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট, তারপর যা হলো

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১:১৫ পিএম

ভূমি থেকে ৩৭ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিমানটি ল্যান্ড করেনি। তাদের ঘুমের কারণে বড়ো দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিলো ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭। 

গত সোমবারের (১৫ আগস্ট) এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে জানায়, ফ্লাইট ‘ইটি ৩৪৩’ সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাচ্ছিলো। কিন্তু ঘুমে থাকায় প্লেনটিকে অবতরণের কোনো উদ্যোগ নেননি পাইলটরা।

জানা গেছে, উড়োজাহাজটিকে অটোপাইলট প্রযুক্তির সহায়তায় ভূ-পৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকবার উড়োজাহাজের ক্রু’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এভিয়েশন হেরাল্ডের তথ্যমতে, বিমানবন্দরের কাছে এসেও ইটি৩৪৩ ফ্লাইট অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি সতর্কতা জারি করে। কিছুক্ষণের পর বিমানে একটি সতর্কতাসূচক এলার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে পাইলটদের। পরে উড়াজাহাজটিকে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান পাইলটরা। 

আরও পড়ুন: মদ্যপানে উৎসাহ হারাচ্ছে জাপানের তরুণ প্রজন্ম

এ ঘটনায় কেউ হতাহত হননি। আড়াই ঘণ্টা বিমানবন্দরে অবস্থানের পর ছেড়ে যায় বোয়িং ৭৩৭।

বিমান বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস এক টুইটে বলেছেন, আকাশে পাইলটের ক্লান্তি নতুন কিছু নয়। আন্তর্জাতিকভাবে বিমান নিরাপত্তায় সবচেয়ে গুরুর্ত্বপূর্ণ হুমকিগুলোর মধ্যে এটি একটি।


একাত্তর/এসি

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক পাইলটের মায়ের আবেগঘন আবেদনের জবাবে এক নজিরবিহীন ও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানি দূতাবাসগুলো।...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নাটকীয় মোড় নিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বড়সড় আঘাতে প্রথমবারের মতো সরাসরি ভূপাতিত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি শক্তিশালী এফ-১৫ই...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর