সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রাঙ্গাবালীর শতাধিক মাঝিমাল্লা

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১১:৪২ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। এ কারণে মাছ ধরতে যাওয়া পটুয়াখালীর রাঙ্গাবালীর অসংখ্য জেলে ট্রলার গভীর সাগর থেকে তীরে এসে আশ্রয় নিয়েছে।

তবে শনিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছেন রাঙ্গাবালীর ৯টি ট্রলারের শতাধিক মাঝিমাল্লা। 

জানা গেছে, উপজেলার মৌডুবি ইউনিয়েনের কাজিকান্দা গ্রামের বশির ফরাজি, জয়নাল ব্যাপারী, নিজকাটা গ্রামের মিলন মিয়া ও জহির হাওলাদারের মালিকানাধীন চারটি ট্রলার ৫১ মাঝিমাল্লাসহ নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে সকাল পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি। 

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত থেকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আজহার, হালিম খান, মধ্য চরমোন্তাজের খলিল মুন্সি, রহম আলী মৃধা, বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া গ্রামের আলাউদ্দিন গাজী এবং চরগঙ্গা গ্রামের আজহার দস্তুরের ছয়টি ট্রলার নিখোঁজ হয়। এতে জেলে ছিল ৭৭ জন। 

এদের মধ্যে শুধু আলাউদ্দিন গাজীর একটি ট্রলারের সন্ধান মিলেছে। তারা সুন্দরবনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের মাঝিমাল্লা নিরাপদে রয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের 

এদিকে, মাছ ধরতে গিয়ে সাগর উত্তাল থাকায় টিকতে না পেরে উপজেলার চরমোন্তাজ স্লুইসঘাট, সোনারচর, কোড়ালিয়া, নিজকাটা, মৌডুবি, খালগোড়া, গঙ্গিপাড়াসহ উপকূলের তীরবর্তী এলাকার নিরাপদ স্থানে এসে ট্রলার নিয়ে আশ্রয় নিয়েছে অসংখ্য জেলে। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, তারা কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছেন।  


একাত্তর/এসজে 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর