২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৭:১০ পিএম

দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুসহ বিভিন্ন ইস্যুতে আগামী ২২ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিলসহ লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি।

শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে ফরিদপুর বিভাগীয় বিএনপির সমন্বয় সভায় এ ঘোষণা দেন ফরিদপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। 

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর এ সদস্য বলেন, জ্বালানি তেলের দাম, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তিসহ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ওই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি জানান, কর্মসূচিতে সারাদেশে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ, মিছিলের আয়োজন করা হবে। ওই আন্দোলনে সব বাধা উপেক্ষা করে মাঠে থাকবে বিএনপি।

আরও পড়ুন: ভারতের আনুকূল্যে টিকে আছে সরকার: ফখরুল

এ সময় কেন্দ্রীয় বিএনপিসহ রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুরের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর