নির্বাচন নিয়ে জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত চলছে: এমপি বাহার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৮:০১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত চলছে বলে মনে করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, এমপি। 

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সমর্থন করে নাই, সেই আন্তজার্তিক গোষ্ঠি, তাদের নিজস্ব দালালেরা ৭৫রে জাতিক জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে ও ২১শে গ্রেনেড হামলা করেছিলো। আজকেও তারা সেই কাজ করতে চায়। 

রোববার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউনহল মুক্ত মঞ্চে মহানগর আওয়ামীলীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণজমায়েত অন্যন্যের বক্তৃব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.জহিরুইসলাম সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক আ‌বিদুর রহমান জাহাঙ্গ‌ীর ,আ‌তিকুল্লাহ খোকন ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাসার,যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের রসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জুয়েলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ।

এর আগে বেলা সাড়ে ৩টা থেকে নগরের ২৭টিওয়ার্ড থেকে মহানগর আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,যুবমহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলসহকারে টাউনহল মাঠে গণজামায়াতের যোগ দেন। 

এছাড়াও কুমিল্লায় দিনব্যাপী আলোচনাসভা ,দোয়া মোনাজাত, গণজামায়েত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।


একাত্তর/এসএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর