রাজধানীর দোকানপাট-বাজার রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৫:৫২ পিএম

আগামী মাসের শুরুর দিন ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে হোটেল-রেস্তোরাঁ, আর সিনেমা হল বন্ধ করতে বলা হয়েছে রাত ১১টার মধ্যে।

সোমবার (২২ আগস্ট) জাতীয় বিভিন্ন পত্রিকায় গণ-বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন।

এতে আরো বলা হয়েছে, সাধারণ ঔষধের দোকানগুলো বন্ধ করতে হবে রাত ১২টার মধ্যে। আর হাসপাতালের সাথে সংযুক্ত নিজস্ব ঔষধের দোকান বন্ধ করতে হবে রাত ২টার মধ্যে।

image


গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুন: বুধবার থেকে অফিস তিনটা পর্যন্ত, স্কুল ছুটি দুই দিন

জনস্বার্থে জারীকৃত এ গণ-বিজ্ঞপ্তি পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বলবৎ থাকবে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর