ইভিএম বিরোধীরা কারচুপিমুক্ত নির্বাচন চায় না: কাদের

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১:৫৪ এএম

যারা ইভিএমের বিরোধিতা করছে তারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বুধবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ বলেন তিনি।

এদিন সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

কাদের সাংবাদিকদের বলেন, ইভিএম একটি আধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপির শঙ্কা নেই। 

তিনি জানান, আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনের আগেও ইভিএম এ নির্বাচনের দাবি করেছিলো। 

আরও পড়ুন: ‘লোডশেডিংয়ের সুফল, আজ থেকে টানা ১৫ দিন সেচে বিদ্যুৎ’

নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম এ নির্বাচনের দাবি করলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। 


একাত্তর/এসি

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর