ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:২৯ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। 

বুধবার (২৪ আগস্ট) ভোর চারটার সময় গোয়ালন্দ ঘাট থানার বাহিরচর দৌলতদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, বাহিরচর দৌলতদিয়া এলাকার সাত্তার মেম্বার পাড়ার আলম মোল্লার পরিত্যক্ত খাবার হোটেলের উত্তর পাশে কাশফুলের ঝোপের মধ্যে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে একটি লোহার তৈরি চাপাতি, একটি স্টিলের চাকু, একটি স্টিলের এসএস পাইপসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার উম্বার কাজীর পাড়া গ্রামের মৃত হযরত আলী মন্ডলের ছেলে লোকমান মন্ডল (৩৫), বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (২৮), উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়ার জব্বার মৃধার ছেলে গেদা মৃধা (৪৫) ও রাজবাড়ী সদর উপজেলার গৌরিপুর গোয়ালন্দ মোড়ের দুলাল শেখের ছেলে হেলাল শেখ (২৭)। 

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক ও সহকারী আহত

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত চার ডাকাতের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর