বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক ও সহকারী আহত

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:০৯ পিএম

জামালপুর সদরের শরিফপুর বড়বাড়ি রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও সহকারী আহত হয়েছেন। 

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৪ নং মেইল ট্রেন এ দুর্ঘটনা ঘটায়।

জানা যায়, ট্রেনটি জামালপুর জংশন স্টেশন ছাড়ে দুপুর একটা ২২ মিনিটে। এর কিছুক্ষণ পরেই দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, দুপুর একটা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালক শফিকুল ইসলাম ও সহকারী মুন্না মিয়াকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের দুইজনের বাড়ি টাঙ্গাইল জেলা সদরের বড় বাসালিয়া গ্রামে।

আরও পড়ুন: নেত্রকোণায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

স্থানীয়রা জানান, শরিফপুরের জয়রামপুর থেকে বালিবাহী ট্রাকটি ক্রসিং পার হওয়ার জন্য রেললাইনের উপর উঠলে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। তবে এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি।

জামালপুর জংশন স্টেশনের সহকারী মাস্টার মাসুমা আক্তার জানান, দুর্ঘটনার কোনো খবর তার জানা নেই।

তবে নান্দিনা রেলস্টেশনের স্টেশন মাস্টার দেওয়ান মো. হারুন অর রশীদ জানান, ওই রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই।


একাত্তর/জো 

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর