খিচুড়ি বিক্রি করা মিজান এখন অক্সফোর্ডের শিক্ষার্থী

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৬:২৯ পিএম

নদী ভাঙনে নিঃস্ব কৃষক পরিবারে জন্ম নিয়েও, কেবল মেধা আর পরিশ্রম দিয়ে, জীবন বদলে দেয়ার অনন্য এক দৃষ্টান্ত তৈরি করেছেন বাংলাদেশি তরুণ মিজানুর রহমান খান। পড়াশোনার খরচ যোগাতে যাকে একদিন খিচুড়ি বিক্রি করতে হয়েছে; সেই আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মিজান অনন্য জীবন সংগ্রামের জন্য পেয়েছেন ব্রিটেনের রাজ পরিবারের স্বীকৃতি।

বাঘেরহাটের মোড়লগঞ্জের শ্রেণীখালী গ্রামের প্রান্তিক চাষি সিদ্দীকুর রহমানের পরিবার নিঃস্ব হয়েছেন পানগুছি নদী ভাঙনে।

চার সন্তানের মধ্যে বড়ো ছেলে মিজানুর রহমান খান কর্নিয়া টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিক মতো পড়াশোনায়ও মনোযোগী হতে পারেননি। দরিদ্র এই পিতা স্বপ্নেও ভাবেননি তার ছেলেকে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কিন্তু মিজানের গল্প যেন রূপকথাকেও হার মানান!

বাবা-মায়ের কষ্ট দূর করে নিজেকে প্রতিষ্ঠিত করার বীজ বুনতে শুরু করেন মিজান। আমবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের এই জরাজীর্ণ শ্রেণী কক্ষেই হাতেখড়ি তার।

গ্রাম ছেড়ে ঢাকায় এসে ভর্তি হন ঢাকা কলেজে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাশ করে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন প্রভাষক হিসেবে। অর্থকষ্টের কারণে কলেজ জীবনে সহপাঠীদের দেওয়া চিড়া মুড়ি খেয়েও কাটিয়েছেন নির্ঘুম রাত।

‘হে দারিদ্র তুমি মোরে করেছো মহান’ -নজরুলের কবিতার মতই যেন মিজানের গল্প- ৫০ হাজার পাউন্ড সমমূল্যের প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে পড়তে এসেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

সমাজ সেবা ও শিক্ষামূলক কাজে অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে বদলে দেওয়ার স্বীকৃতি হিসেবে ডিউক অব এডিনবরা ইন্টান্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের অধীনে পেয়েছেন ব্রিটেনের রাজ পরিবারের সম্মাননা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য বিধান গোস্বামী মনে করেন মিজানের এই অর্জন বাংলাদেশের প্রান্তিক মানুষের জন্য হতে পারে অনুপ্রেরণা।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

মাস্টার্স অব সায়েন্স ইন এপ্লাইড লিঙ্গুয়িসটিক্স এন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশনের ওপর উচ্চতর ডিগ্রী শেষ করে মিজান ফিরছেন বাংলাদেশে, তাই আজ সবচেয়ে বেশি খুশি মিজানের গর্বিত পিতা-মাতা।

একাত্তর/আরএ

প্রায় এক কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত।
একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদকে শেষ বিদায় জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার। এরইমধ্যে আগের আইন বাতিল করেছে দেশটির মধ্য-ডানপন্থি সরকার। নতুন নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে।
২০ হাজার ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। এমন তথ্য একাত্তরকে জানিয়ে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, প্রতিদিন একশ'র বেশি ভিসা দেবার ক্ষমতা নেই তার দূতাবাসের।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর