বিএনপির সভামঞ্চে হামলা ও ককেটল বিস্ফোরণ, আহত ৩০

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৬:৪৬ পিএম

নোয়াখালীর চাটখিলে বিএনপির ডাকা প্রতিবাদ সভার জন্য বানানো মঞ্চ, চেয়ার ভাঙচুর ও ককেটল বিস্ফোরণের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ ও সদস্য সচিব শাহজাহান রানাসহ ৩০জন নেতাকর্মি আহত হয় বলে দাবি করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার চাটখিল আলিয়া মাদরাসা প্রাঙ্গণে মঞ্চ ভাংচুরের এ ঘটনা ঘটে। এতে বিএনপির জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকা প্রতিবাদ সভা পণ্ড হয়ে যায়।

পরে বিকেল সাড়ে চার টার দিকে হালিমা দীঘির পাড়ে বিএনপির তাদের পুর্বনধারিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। 

প্রতিবাদ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার  এ এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন  বলেন , ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা আগ্নেয়াস্ত্র হাতে মঞ্চ ভাংচুর ও বিএনপির নেতাকর্মির ওপর হামলা চালিঢে সভা মঞ্চ  ভাংচুর করে এ সময় তাদের অর্তিক । হামলায় বিএনপি সহ পথচারি অন্তত ৩০ জন আহতও বেশ কিছু যানবাহন ভাংচুর করা হয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

চাটখিল থানা ওসি গিয়াস উদ্দিন জানান বিএনপির প্রতিবাদ সভার পাশাপাশি আওয়ামীলীগও সভা আহবান করে। দুই দল দুই স্থানে করছে। কোথাও কোন হামলা ভাংচুরের দৃশ্য তিনি চোখে দেখেননি। পরিস্থিতি শান্ত রয়েছে।           

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রেনে রাখার জন্য অতিরিক্ত পুলিশ ‍মোতায়েন করা হয়েছে। তবে কোন গ্রেপ্তার নাই।               


একাত্তর/এসএ

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর