মাগুরা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১২:০৪ পিএম

মাগুরা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ আগস্ট) বিকাল পাঁচটায় মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

জানা যায়, নিহত ওই ছাত্রী নির্জনা (২২) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লন্ডা গ্রামের খবির উদ্দিনের মেয়ে। নির্জনা পরিবারের সাথে ঢাকায় বেড়ে উঠেছেন। 

এদিকে, নির্জনার মৃত্যুর রহস্য নিয়ে নানা জল্পনা কল্পনা গুরু হয়েছে। তবে নাম না প্রকাশের শর্তে মেডিক্যাল কলেজের এক ছাত্রী জানায়, সহপাঠী বন্ধুর সাথে প্রেমের সম্পর্কের কারণে নির্জনা গর্ভবতী হয়ে পড়ে। পরে গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়। 

নির্জনার পরিবার জানায়, শহরের হাসপাতাল পাড়ায় একটি মেসে থেকে লেখাপড়া করতেন তিনি। তবে মেয়ের মৃত্যুর বিষয়ে পরিবার কোনো কথা বলতে রাজি হয়নি। 

আরও পড়ুন: কিশোর ইলেক্ট্রিশিয়ানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

এদিকে, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান জানান, দুপুরে নির্জনা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। নির্জনা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।  

এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, নিহত ছাত্রীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/জো 

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি অভিভাবকহীন মানসিক ভারসাম্যহীন নারীকে ফেলে রাখা হয়েছে হাসপাতাল ভবনের বাইরে ড্রেনের পাশে। ওই নারী কথা বলতে পারেন না।
রাজবাড়ী‌তে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। এঘটনায় ওই নারীর স্বামীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
স্বামী-স্ত্রীসহ দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধারে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হলো সেই সন্ধানে নেমেছে পুলিশ।
সাতক্ষীরায় টাকা-পয়সা লেনদেনের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। এরপর সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর