কিশোর ইলেক্ট্রিশিয়ানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:৪০ এএম

বরিশাল নগরীর টেক্সটাইল এলাকা থেকে এক কিশোর ইলেক্ট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, প্রেমিকার পরিবার হৃদয়কে হত্যা করে তাদের বাড়ির পাশে মরদেহ ফেলে দেয়। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে মরদেহটি উদ্ধারের পর শুক্রবার (২৬ আগস্ট) রাতে বিমানবন্দর থানায় ওই ছাত্রী ও তার অভিভাবকদের ডেকে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেয়া হয় তাদের। 

জানা যায়, নওগাঁ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী মৃত হৃদয়ের প্রেমিকা। এ ঘটনায় মামলা নিতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন হৃদয়ের স্বজনরা। হৃদয় নগরীর কুদঘাটা এলাকার খোকন হাওলাদারের পুত্র।

খোকন হাওলাদার জানান, দুই বছর ধরে একে অপরকে ভালোবাসতো হৃদয় ও ওই কিশোরী। দশদিন আগে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় হৃদয়। ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে হৃদয় বাড়িতে ফিরে আসে। এরপর তাকে মেরে ফেলার হুমকি দেয় ওই ছাত্রীর পরিবার। 

আরও পড়ুন: বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোন আঘাতের চিহ্ন মেলেনি। 

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর