মোবাইল গেমসে বাধা দেওয়ায় লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১২:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইলে গেমস খেলায় বাধা দেওয়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত বৃদ্ধ আসাদ খান (৬০) জালশুকা গ্রামেরই বাসিন্দা।

নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশী নুরজ্জামানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইল গেমস খেলে। সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তাদের বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে। এসময় আসাদ তাকে অন্যত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আসাদ খান। 

আরও পড়ুন: মাগুরা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ  ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর