রাজধানীতে ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, অভিযোগ হত্যা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৪৪ পিএম

রাজধানীর দক্ষিণখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করেছে তার বাবা, এমন অভিযোগ করেছেন নিহত ছাত্রীর মা। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে ওই তরুণী। এর আগে চিরকুটে বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সানজানা মোসাদ্দিকা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। চঞ্চল মেয়েটির হাসি থেমে গেছে বাবার নিষ্ঠুর অত্যাচারে, অভিযোগ পরিবারের। চিরকুটেও মিলেছে তার প্রমাণ। বাবাকে রেপিস্ট উল্লেখ করে তার মৃত্যুর জন্য দায়ী করেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে দক্ষিণখানের দশতলা ভবন থেকে পড়ে আত্মহত্যা করেন সানজানা। ঘটনার পরই উত্তরার একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান সানজানা। 

image


সানজানার মা বলেন, সকাল ১১টায় মেয়েকে মারধর করেন তার বাবা। তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। দ্বিতীয় বিয়ে করার পর থেকে সমস্যা বাড়তে থাকে। মেয়ের কথায় দক্ষিণখান থানায় জিডি করতে আসেন। তার কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান তিনি।

সানজানা দশ তলা থেকে পড়লেও তার হাত পা ভেঙ্গে যাওয়া কিম্বা মাথায় বড় আঘাতের চিহ্ন নেই। উল্টো দুই হাতের কবজিতে দড়ির দাগ দেখা গেছে।

সানজানার বন্ধুরা জানায়, সানজানা পারিবারিক সমস্যার মধ্যে দিন কাটাতো। তাদের ধারণা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।।

তবে সানজানার ফুপুদের অভিযোগ, মায়ের অত্যাচারেই মেয়ে আত্মহত্যা করেছে। 

আরও পড়ুন: ডাকাতির প্রতিবাদে মধ্যরাতে সড়ক অবরোধ, আটক এক

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, হত্যা না আত্মহত্যা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। তবে তার ঘরে মানসিক চিকিৎসার কিছু প্রেসক্রিপশন পাওয়া গেছে।

এদিকে, রোববার (২৮ আগস্ট) সকাল ১১টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সানজানার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হবে।


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর