ডাকাতির প্রতিবাদে মধ্যরাতে সড়ক অবরোধ, আটক এক

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১:২১ এএম

সাভারের আশুলিয়ায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে এলাকাবাসী ডাকাত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এক মোটরসাইকেল আরোহী ডাকাতদের কবলে পড়াকে কেন্দ্র করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। 

এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে৷ 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে এক রিকশা ও এক বাইক চালককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় ডাকাতরা। ঘটনাস্থল থেকে একজনকে সন্দেহ হওয়ায় মারধর করে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন: নাটোরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান খান জানান, ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর