রামগড়ে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:৩০ এএম

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একই স্থানে ও সময়ে উপজেলা বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি দেয়ায় আংশিক এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া, বাজার ও পৌরসভা কার্যালয়ের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। 

রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এই আদেশ জারি করেন। 

রামগড় উপজেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রামগড় উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে স্মৃতিসৌধ এলাকায় এবং একই সময় ও স্থানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগস্টের র‍্যালি ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে। ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ভরযোগ্য মাধ্যমে দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 


একাত্তর/এসজে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর