১৪৪ ধারা এড়িয়ে এলাকার বাইরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৮:২৬ পিএম

তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জে ১৪৪ ধারা এলাকার বাইরে চারটি আলাদা স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পাটোয়ারীপোল নামক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও জেলা বিএনপি সদস্য শামীমা বরকত লাকী, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সমুনসহ আরও অনেকে। 

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু অভিযোগ করেন, দলীয় কর্মসূচি করার অনুমতি দিয়েও পরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের কোন দলের অনুগত না হয়ে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করার আহবান জানান।

এদিকে, উপজেলার একলাশপুর বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এসময় বিএনপির কর্মীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ৫-৬টি টিয়ার সেল নিক্ষেপ করে। 

আরও পড়ুন: সৎমাকে হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন

জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করার কারণে কোন দল সভা সমাবেশ করতে পারেনি। র‌্যাব-পুলিশসহ প্রায় তিনশত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে ছিলেন। তবে পৌর এলাকার বাইরে বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশ করার কারণে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়েছে বলে খবর পেয়েছেন বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর