দাম বেড়েছে মুরগি, লবণ ও গুড়া দুধের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১ পিএম

সপ্তাহের ব্যবধানে মুরগি, লবণ ও গুড়া দুধের দাম বেড়েছে। কমেছে ইন্ডিয়ান মসুরের ডালের দাম। এছাড়া বাকি সব পণ্যের দাম আগের মতোই রয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।

সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিরই দাম অপরিবর্তিত রয়েছে। তবে কিছু কিছু আবার সামান্য পরিবর্তিত হয়েছে।

আজ প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

সিম প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ২৪০ টাকা, করলা ৮০ টাকা, চাল কুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ‌৮০ টাকা, ধুন্দুল কেজি ৫০ টাকা।

কাঁচামরিচের দামও কমেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা।

বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা।

রসুনের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আদার কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়।

খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। এছাড়াও লাল চিনির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

দেশি মুশুরের ডালের কেজি ১৩০ টাকা। ইন্ডিয়ান মুশুরের ডালের দাম কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এক সপ্তাহ আগেও বিক্রি হত ১১০ টাকায়।

বেড়েছে লবণের দাম। লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ টাকা।

এছাড়াও গুড়া দুধের দামও বেড়েছে। আধা কেজি গুড়া দুধের প্যাকেট বিক্রি হচ্ছে ৪২৫ টাকায়। এক সপ্তাহ আগেও আধা কেজি বিক্রি হত ৪০০ টাকায়।

নতুন দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। লিটারে ১৯২ থেকে ১৯৫ টাকা।

লাল ডিমের দাম কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২১০ টাকা।

আরও পড়ুন: একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গরুর মাংসের কেজি ৬৬০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

বয়লার মুরগির দাম বেড়েছে। বয়লার কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। একদিন আগেও বয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি। আর সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

একাত্তর/আরএ

চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
সম্প্রতি পুড়ে যাওয়া গাজী টায়ারসের উৎপাদন বন্ধ থাকায় অস্বাভাবিক হচ্ছে টায়ারের বাজার। দেশের রিকশা, হালকা যানসহ বিভিন্ন যানের টায়ার বাজারে ৪৫ থেকে ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করতো গাজী টায়ারস।
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৪ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
ঈদবাজারে এবার ‘মুরগি’ কী হতে যাচ্ছে টক অব দ্যা মার্কেট। পরিস্থিতি তাই ইঙ্গিত দিচ্ছে। সরকারে বেঁধে দেয়া দাম তো মানাই হয়নি, উল্টো ঈদের বাড়তি চাহিদা পুঁজি করে কেজিতে কমপক্ষে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর