গুইমারায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:২০ পিএম

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এক ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সংগঠককে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত ওই ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) বুদুংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে।

প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে খুন করে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

আরও পড়ুন: একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

এদিকে, এ ঘটনার ব্যাপারে এখনও ইউপিডিএফের বক্তব্য পাওয়া যায়নি।


একাত্তর/জো

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর