এএনআই’কে শেখ হাসিনার সাক্ষাৎকার

বাংলাদেশ শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না: প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে সামনে রেখে তার বিশেষ সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানসহ নানা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

রোববার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতেও বাংলাদেশের তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। 

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এখন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তবে সরকারের সুপরিকল্পিত পদক্ষেপের ফলে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের গতিপথ শ্রীলঙ্কার চেয়ে অনেকটা ভালো। 

'আমাদের অর্থনীতি এখনও অনেক শক্তিশালী। আমরা কোভিড-১৯ মহামারির মুখোমুখি হয়েছি, আর এখন এই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তার প্রভাব এখানে পড়েছে। তবে বাংলাদেশ সবসময় সময়মত ঋণ পরিশোধ করে, ফলে আমাদের ঋণের হার অনেক কম। শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন অনেক হিসেব করে পরিকল্পনা করা হয়েছে', বলেন তিনি। 

কোনো প্রকল্প থেকে কী লাভ হবে সে সম্পর্কে নিশ্চিত না হয়ে বাংলাদেশ কোনো ঋণ নেয় না জানিয়ে তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেন। 

তিনি বলেন, 'হ্যাঁ এমন অনেকে আছে যারা এই প্রশ্ন তোলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তবে আমি আশ্বস্ত করতে পাড়ি যে তেমন কিছু হবে না। কেননা আমরা...আমাদের সব উন্নয়ন পরিকল্পনা, যা আমরা তৈরি ও বাস্তবায়ন করি, সবসময় আমরা দেখি এর থেকে কী লাভ হবে? কীভাবে মানুষ লাভবান হবে? তা না হলে কেবল টাকা ব্যয় করার জন্য আমি কোনো প্রকল্প নেই না।' 

তবে ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের জন্য কিছু সমস্যার সৃষ্টি করেছে বলে স্বীকার করেন তিনি। 

আরও পড়ুন: অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'এর কিছু বাজে প্রভাব পড়েছে সে বিষয়ে সন্দেহ নেই, বিশেষ করে অন্য দেশ থেকে পণ্য আমদানির ব্যাপারে', যোগ করেন তিনি। 

উল্লেখ্য, সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারত যাচ্ছেন। পরদিন মঙ্গলবার দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।


একাত্তর/এসজে

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর