রংপুরে সড়ক দুর্ঘটনা: গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ পিএম

রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায়  আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। এর মধ্যে ২৩ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস দুটি হলো- জোয়ানা পরিবহন এবং ইসলাম পরিবহন।

এ দুর্ঘটনায় জোয়ানা পরিবহনের চালক ও সহকারীকে দায়ি করেছেন যাত্রীরা। তারা বলেন, মাদক সেবন করে বেপরোয়া গাড়ি চালানোয় এ সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন জোয়ান পরিবহনের যাত্রী আমজাদ হোসেন বলেন, রংপুর মেডিক্যাল কলেজ মোড় থেকে বাস ছাড়তে রাত সাড়ে ১১টা বেজে যায়। সিট বাদেও বাসের ছাদে অনেক যাত্রী তোলেন সহকারী, সুপারভাইজার ও চালক। এরপর সহকারীর সঙ্গে গাঁজা সেবন করতে করতে বাস চালানো শুরু করেন চালক। এ সময় বাসের ভেতর গাঁজার ধোঁয়া ছড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী প্রতিবাদ করেন। কিন্তু কারও কথা না শুনে চালক দ্রুত গতিতে বাস চালিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথে মুষলধারে বৃষ্টি শুরু হলেও বাস চলছিল দ্রুত গতিতেই। অনেক অনুরোধ করলেও তারা কথা শোনেনি। এরপর হঠাৎ বিকট শব্দ হয়। আর কিছুই বলতে পারবো না। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে।

তাদের দাবি, ‘গাঁজা সেবন করে বেপরোয়া গতিতে বাস না চালালে এত বড়ো দুর্ঘটনা ঘটতো না।’

আরও পড়ুন: রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৯

জানা যায়, ওই দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। চার জন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। 

তারা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অলিউর রহমান জুয়েল, জোয়ান পরিবহনের বাসচালক জীবন ও যাত্রী ধনঞ্জয় চন্দ্র।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর