সিরাজগঞ্জে জাল নোটসহ আটক চার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ এএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাল নোটসহ চার কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থাকে বেশ কিছু জাল নোট উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান। 

ওসি আনিছুর রহমান জানান, চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানা সদর এলাকা থেকে গোপন সংবাদেরভিত্তিতে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার  কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে নজরুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার পাইকানদারি পাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে নাজির (২৭), কিশোরগঞ্জ জেলার হাতরা পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে বাদল (২৬) ও  একই জেলার চারিতলা পশ্চিম পাড়া গ্রামের শামছুল হকের ছেলে মাসুদ (২৮)। 

আরও পড়ুন: এবার জ্বালানি নিয়ে মুখোমুখি রাশিয়া-ইউরোপ

পুলিশ জানায়, আটকের সময় তাদর নিকট থেকে এক হাজার টাকার ৫৫টি ও পাঁচশ টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়া জাল নোটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 


একাত্তর/আরবিএস  

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর