পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯ পিএম

মুন্সীগঞ্জ সদরে পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা এবং বেশ কিছু স্বর্ণালংকার ও মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ওই স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করা হয়। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী প্রবীর পাল জানান, সন্ধ্যায় চরডুমুরিয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে জেলা শহরের মালপাড়া এলাকার দিকে রওনা হন তিনি।  

ভিটি হোগলা গ্রামে পৌঁছালে পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে হাতকড়া পরিয়ে নগদ দুই লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার এবং মোটরসাইকেল ছিনতাই করে। এসময় তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। 

আরও পড়ুন: নবীনগরে নকল পণ্য উৎপাদন করায় ছয় মাসের কারাদণ্ড

পরে হাতে হাতকড়া পরিহিত প্রবীর পালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একজন অটোরিকশা চালক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানিয়েছেন, ঘটনাটি তারা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/এসজে

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর