জরিমানার লাখ টাকা লোপাট ভোক্তা অধিকার কর্মকর্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ পিএম

পরিমাণে কম দেয়ার অভিযোগ এনে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে ২০ হাজার টাকার রশিদ দিয়ে এক লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের এক সহকারী পরিচালকের বিরুদ্ধে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন অবশ্য বিষয়টি জানাজানি হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে ভুক্তভোগীর হাতে আত্মসাৎকৃত এক লাখ টাকা ফেরতও দেন।

আর এ ঘটনায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনাকারী ওই কর্মকর্তার নিজস্ব দালাল হিসেবে পরিচিত মো. রিদুয়ানকে পুলিশের কাছে সোপর্দ করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের বিরুদ্ধে জরিমানার নামে দালালের মাধ্যমে টাকা আদায় করে আত্মসাৎ করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব কার্যালয়ে এসে জরিমানার টাকা আত্মসাতের বিষয়টি জানান ভুক্তভোগী রামুর নাহার ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় তিনি অতিরিক্ত টাকা জরিমানা করে আত্মসাতের অভিযোগের প্রমাণ হিসেবে মুঠোফোনের কল রেকর্ড এবং ভিডিও চিত্রও উপস্থাপন করেন।

নাহার ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে একটি দল নাহার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করতে আসে। এসময় তার সঙ্গে কিছু আনসার সদস্য আর রিদুয়ান নামের এক ব্যক্তি ছিলেন। পরে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে জ্বালানি তেলের পরিমাপে ত্রুটি রয়েছে বলে ফিলিং স্টেশন বন্ধ করে দেন এবং পরে অফিসে যোগাযোগের জন্য বলেন।

তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ে গিয়ে ওই সহকারী পরিচালককে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এক লাখ টাকা রিদুয়ানকে এবং ২০ হাজার টাকা অফিসে জমা দিতে বলেন। তারপর রিদুয়ানকে ডেকে তার হাতে এক লাখ টাকা এবং বাকি ২০ হাজার টাকা অফিসের অন্য এক কর্মকর্তার কাছে জমা দিয়ে একটি রশিদ সংগ্রহ করেন ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই

সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ জানান, অফিসের কর্মকর্তা মাত্র ২০ হাজার রশিদ দেয়ায় তার সন্দেহ হয়। তাই এর পরদিন বুধবার পুনরায় রিদুয়ানকে এক লাখ টাকা দেয়ার বিষয়টি রিদুয়ান ও ওই সহকারী পরিচালকের সাথে মুঠোফোনে কথোপকথনের মাধ্যমে রেকর্ড করেন তিনি।

সংবাদ সম্মেলনের পর থেকে বিষয়টি নিয়ে অভিযুক্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনভাবেই তাতে সাড়া দেননি।


একাত্তর/জো 

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর