সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০২:২০ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযানে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশও অংশগ্রহণ করে।

পুলিশ জানায়, বর্তমান সরকার মহাসড়কে যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করেছে। তবুও একটি অসাধু চক্র মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত দুই পাশ দখল করে ভাসমান দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিলো। যার ফলে মহাসড়কে যানজটসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছিলো। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েক’শ ভাসমান দোকানপাট গুড়িয়ে দিয়ে মহাসড়কের সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: পাঁচবিবিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার 

ওসি আরও জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট থাকবে না বলে আশা করা হচ্ছে। 

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, মহাসড়কের দুই পাশে কেউ দোকানপাট বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অথবা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে গাড়িচালকদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/জো

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর