রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে এক পোল্ট্রি মুরগির ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম রকি। তিনি খানখানাপুর সর্দার পাড়া এলাকার রাজ্জাক শেখের ছেলে। 

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শওকত আলী জানান, শনিবার বিকেলে রকি খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে একটি দোকানের বেঞ্চে  বসে ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি বলেন, ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পাবনায় দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


একাত্তর/এসি

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর