রুশদের হটিয়ে বিশাল এলাকা উদ্ধার করলো ইউক্রেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ পিএম

রাশিয়ার কাছ থেকে আরও দুই হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরায় দখল করেছে ইউক্রেন। তীব্র হামলায় পূর্বাঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। 

রাশিয়া পালিয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও মস্কোর দাবি করেছে, বাহিনী পুনর্গঠন এবং দোনেৎস্ক ফ্রন্টে শক্তি বাড়াতে সেনা সরানো হয়েছে। 

এদিকে, রুশ আগ্রাসন ব্যর্থ হয়েছে জানিয়ে মস্কোকে আগামীতে আরও চড়ামূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। 

চলতি মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোর করে ইউক্রেন। ইউক্রেনীয় বাহিনীর আকস্মিক অগ্রগতিতে উত্তরপূর্বাঞ্চলীয় প্রধান ফ্রন্ট লাইন ত্যাগে বাধ্য হয়েছে রুশ বাহিনী। 

শনিবার খারকিভের ইজিয়াম শহরে রাশিয়ার পতন ঘটে। শহরটি দখলে রুশ বাহিনীর ছয় সপ্তাহ লাগে। যা মাত্র ১২ থেকে ২৪ ঘণ্টায় পুনর্দখল করেছে ইউক্রেন। 

image


মার্চে রাজধানী কিয়েভের পর রুশ বাহিনীর সবচেয়ে বড় পরাজয়। ছয় মাসের যুদ্ধে ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে দেখা হচ্ছে। 

হাজার হাজার রুশ সৈন্য গোলাবারুদ, সরঞ্জাম রেখে পালিয়েছে। কুপিয়ানস্কও পুনরায় দখল করেছে ইউক্রেন। শহরটি পূর্বাঞ্চলে রুশ বাহিনীর কাছে রসদ পৌঁছানোর অন্যতম পথ ছিলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, চলতি মাসের শুরুতে পাল্টা হামলা জোর করার পর থেকে এ পর্যন্ত দুই হাজার বর্গকিলোমিটার অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেন।

image


তিনি বলেন, গেলো কয়েকদিন রুশ বাহিনী তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করেছে। অবশেষে পালাতে বাধ্য হয়েছে। অন্যান্য অঞ্চল পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

পূর্বাঞ্চলে রাশিয়ার প্রধান সামরিক ঘাঁটি ছিলো ইজিয়ামে। দেশটির গণমাধ্যম তাস জানিয়েছে, ইজিয়ামের আশপাশ থেকে সরে যেতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

খারকিভে রুশ প্রশাসনের প্রধান জানান, জীবন রক্ষায় স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইজিয়াম থেকে পিছু হটেছে সৈন্য পুনর্গঠনের জন্য। 

image


আর, তৃতীয় গুরুত্বপূর্ণ বালককিয়া থেকে সৈন্য সরানো হয়েছে দোনেস্ক ফ্রন্টে শক্তি বাড়ানোর জন্য। রাশিয়ার যুদ্ধ কৌশলের অংশ হিসাবে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউক্রেনের এক পঞ্চমাংশ রুশ বাহিনীর দখলে। কেউ কেউ মনে করেছিলো খুব অল্প সময়ে ইউক্রেন দখলে করবে মস্কো। তবে এখন দেখা যাচ্ছে রুশদের হারাতে পারে ইউক্রেনীয়রা। 

বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার পুরো রুশ বাহিনী পরাজিত হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্ন জানান, মস্ককে চড়ামূল্য দিতে হবে।

একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর