রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে মুড়াপাড়া এলাকার লিনা পেপার মিলের সামনে থেকে তাদের আটকের পর রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ভোররাতে উপজেলার মুড়াপাড়া বাজারে অবস্থিত লিনা পেপার মিলে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল অভিযান চালিয়ে লিনা পেপার মিলের সামনে থেকে ডাকাত সর্দার রূপগঞ্জের মঙ্গলখালী এলাকার আইয়ুব আলী (৪৫), মাহমুদাবাদ এলাকার শিপন মিয়া (৩৯), ব্রাহ্মণগাঁও এলাকার শরীফ (৩৫), শাহাপুর এলাকার মিলন মিয়া (৪৪), দরিকান্দি এলাকার সাকিল আহম্মেদ (২৩), ইমতিয়াজ (২৩) ও মতিয়ার মৃধাকে (২৫) আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, কাটার, দুটি হাসুয়া, একটি লোহার ছোরা, দুটি শাবল, দুটি লোহার পাইপ জব্দ করা হয়।  

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, মাছ ধরা ট্রলার দুবলার চরে 

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রাতেই আটককৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও জানান, আটককৃতরা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলেন। আটক ডাকাত দলের সর্দার আইয়ুবুর আলীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর