যশোর সেনানিবাস ও বিমান বন্দর সংলগ্ন বালিয়া ভোকুটিয়া কলোনিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে চারটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় ১১ দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আশেপাশের আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দোকানিদের পথে বসার উপক্রম হয়েছে।
আরও পড়ুন: সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর রাতে হঠাৎ করে ভেকুটিয়া বাজারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একাত্তর/আরএ
