রংপুরে মুখোমুখি জাপার দুই গ্রুপ, পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২০ এএম

রংপুরে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল পুড়িয়েছে রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকরা। একই সঙ্গে মশিউর রহমান রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে, জি এম কাদেরের কুশপুতুল দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাদের পন্থীরা এসময় রাঙ্গার ছবিতে আগুন ধরিয়ে তাকে প্রতিহতের ঘোষণা দেয়া হয়। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মোটর মালিক ও শ্রমিকরা ছাড়াও জাতীয় পার্টির রাঙ্গাপন্থীরা অংশ নেন।

মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ রাঙ্গাপন্থীরা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল দাহ করেন। পরে মিছিল নিয়ে ফেরার পথে জি এম কাদেরবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় দৈনিক দাবানল মোড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভের বিষয়ে জাতীয় পার্টির সহ-সভাপতি ও মোটর মালিক সমিতির নেতা আব্দুল মান্নান বলেন, মসিউর রহমান রাঙ্গাকে দলে ফিরিয়ে নিতে হবে। তার প্রতি অবিচার করা হয়েছে। তার অব্যাহতি আমরা মানছি না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাঙ্গাকে দলে বহাল করতে হবে। তা নাহলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন হবে।

এদিকে, বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় নগরীতে চার প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে, পার্টির চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করার খবর পেয়ে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মীদের মিছিল করতে করতে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে এসময় দলীয় নেতা কর্মীরা রাঙ্গার ছবিতে আগুন ধরিয়ে উল্লাসে ফেটে পড়ে রাঙ্গাকে রংপুরে প্রতিহতের ঘোষণা দেয়। 

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি কর্পোরেশন মেয়র ও মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রাঙ্গা সাহেব পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা ঠিক করেননি। সবার আগে দল বড়। দলের বিরুদ্ধে গিয়ে কেউ কোনোদিন সুফল ভোগ করতে পারেনি। পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে এলে, প্রয়োজনে দলের নেতাকর্মীরা তাকে সাপোর্ট দেবেন।

মেয়র আরও বলেন, দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। দলের স্বার্থে চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাতে আমরা একমত। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সময় হলে আবার তাকে দলে ফিরে আসার সুযোগ দেওয়া হতে পারে। পার্টির স্বার্থে রাঙ্গাকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান মেয়র।

উল্লেখ্য, বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেন।


একাত্তর/এআর

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর