রুশ বাহিনীতে যোগ দিলেই বেতন তিন লাখ, সুযোগ পাবে বিদেশিরাও

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম

ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করলে বেসামরিক রুশ নাগরিক ও বিদেশিদের প্রতি মাসে প্রায় তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা বেতন দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়ান সেনাবাহিনী।   

রোববার (১৮ সেপ্টেম্বর) রুশ সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।    

একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, যুদ্ধে অংশ নিতে রাশিয়ান এবং বিদেশি নাগরিকদের কমপক্ষে ১৮ থেকে ৬০ বছর বয়সী হতে হবে। এছাড়াও তাদের কমপক্ষে উচ্চ-মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। 

মেজর সের্গেই আরদাশেভ বলেছেন, দেশপ্রেমিক নাগরিকরা এ বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করতে তিন বা ছয় মাসের চুক্তিতে সই করতে পারবেন।

দেশটির সেনাবাহিনী সূত্র জানিয়েছে, এক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন হবে প্রায় এক লাখ ৬০ হাজার রুবেল অর্থাৎ দুই হাজার সাতশ' ডলার। যা রুশ নাগরিকদের জাতীয় গড় আয়ের প্রায় তিনগুণ। 

অন্যদিকে রাশিয়ার দখল থেকে খারকিভসহ একাধিক অঞ্চল পুনরুদ্ধার করেছে ইউক্রেন। খেরসন উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে তারা। এ অবস্থায় চাপে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: ক্রেডিট কার্ডে লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

সমরবিদরা মনে করছেন, বিপদজ্জনকভাবে যুদ্ধ সম্প্রসারিত করতে পারেন পুতিন। তবে পরমাণু যুদ্ধে জড়াবেন না তিনি। 

সংশ্লিষ্টদের ধারণা, ইউক্রেন যুদ্ধে নিজদের দাপট ফেরাতেই বেসামরিক রুশ নাগরিক ও বিদেশিদের দিকে নজর দিয়েছে মস্কো। নতুন করে সেনা জড়ো করছে পুতিন প্রশাসন। 


একাত্তর/আরবিএস   

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর