আজ রানিকে বিদায় জানাবে বিশ্ব

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ এএম

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে আজ সোমবার শেষ বিদায় জানাতে প্রস্তুত বিশ্ব। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানি শেষকৃত্যের মহাপ্রস্তুতিও ইতিমধ্যে সেরেছে ব্রিটেন। 

তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোসহ অনেকে দেশের অতিথি।  আজ তারা অংশ নেবেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির জন্য আয়োজিত রাষ্ট্রীয় প্রার্থনায়।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখার সুযোগ থাকছে।

ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় লোকজনের ধারণক্ষমতা দুই হাজার। তাই পাঁচ শতাধিক বিদেশি অতিথির বাইরে অন্যদের সেখানে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

গত আট সেপ্টেম্বর স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি এলিজাবেথ। পরে তার মরদেহ আনা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে হলে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে তার কফিন। গত কয়েকদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানির কফিনের কাছে এসে সম্মান জানাতে দেখা গেছে বহু মানুষকে। সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সুযোগ পায় কফিনের সামনে যাওয়ার।

image


আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ১১টার দিকে রানির অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটনে। সেখান থেকে কফিন আনা হবে উইন্ডসোর দুর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানে বিশ্বের অনেক দেশের সরকারপ্রধান উপস্থিত থাকবেন। প্রয়াত স্বামী ফিলিপের পাশেই শায়িত হবে রানি। এর মধ্যে দিয়ে শেষ হবে ব্রিটেনে ১০ দিনের  দীর্ঘ জাতীয় শোক।

রানির শেষকৃত্য এবং বিশ্বনেতাদের আগমনে লন্ডনজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।


একাত্তর/এসি

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর