জানাজায় যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

নোয়াখালীতে এক ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের সেন্টার বাজার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

জানা গেছে, নিহত মো. নুরউদ্দিন (৪৫) উপজেলার চরমজিদ গ্রামের গ্লোব বাজার এলাকার কোরবান আলী মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম ফরহাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য উপজেলার সেলিমবাজার থেকে পূর্ব চরবাটা গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন নুরউদ্দিন। যাত্রাপথে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সেন্টার বাজার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় পৌঁছলে চেয়ারম্যানঘাটগামী একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নুরউদ্দিন গুরুতর আহত হয়। 

স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

আরও পড়ুন: সোনারগাঁয়ে ডাকাতদের মারধরে দলিল লেখকের মৃত্যু 

চরজব্বর থানার ওসির ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, বিষয়টি এখনও পুলিশকে কেউ অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর