ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে জর্জিয়া মেলোনি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩ পিএম

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটে জয়লাভ করেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। এর ফলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিবিসির খবরে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন দেশটিতে।

মেলোনি ইতালির উগ্র ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে দলটি। 

স্থানীয় সময় রোববার ভোর পাঁচটায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত ১১টা পর্যন্ত।

বুথফেরত জরিপ বলছে, নির্বাচনে ৪১ থেকে ৪৫ শতাংশ ভোটে জয়ী হওয়ার পথে মেলোনির ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্বাধীন ডানপন্থি জোট।

তিনি প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী এনরিকো লেট্টার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ১৮ দশমিক ৩ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ফিলিপাইনে টাইফুন নোরুর আঘাতে পাঁচজন নিহত

ডানপন্থি মেলোনি রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন। তবে তার দল এখনও ফ্যাসিস্টদের পুরানো স্লোগান ধরে রেখেছে- ‘ঈশ্বর, পিতৃভূমি ও পরিবার।’ তিনি সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন এবং অভিবাসন বন্ধ করার জন্য লিবিয়ার নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন।

মাত্র ১০ বছর আগে ২০১২ সালে ব্রাদার্স অব ইতালি দলটি প্রতিষ্ঠা করেন জর্জিয়া। এর আগে তিনি সিলভিও বারলুসকোনির সরকারে সবচেয়ে কম বয়সে মন্ত্রী হন। 

একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর