পালকি অ্যাপে দেখা যাবে বাংলাদেশের সব টিভি চ্যানেল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

হাতের মুঠোয় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছে ‘পালকি’। নিউইয়র্কভিত্তিক টিবিএন পরিবার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল মিলে নিয়ে এসেছে চমক জাগানো এই অ্যাপটি। 

এই মোবাইল অ্যাপটির লক্ষ্য সারা বিশ্বের বাংলাদেশিদের সংযুক্ত করা। পালকির যাত্রা উপলক্ষে নিউইয়র্কে আয়োজন করা হয় এক জমকালো একটি অনুষ্ঠানের। 

বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে মিলে মিশে আছে ‘পালকি’। আদি এই বাহনটির নামে, এলো ব্যতিক্রমধর্মী অ্যাপ। 

এতে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে পরিচালিত বাংলাদেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টিভি একাত্তরসহ ৩৯টি চ্যানেল এবং টিবিএন২৪ টেলিভিশন দেখতে পাবেন দর্শকরা। 

এই পালকি অ্যাপের শুভ আত্মপ্রকাশ উপলক্ষে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় হয়ে গেলো জমকালো একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিপু মনি।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা প্রতিদিন’ শিরোনামে বিশেষ আয়োজন

নিউইয়র্কের জনপ্রিয় টিবিএন পরিবার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল মিলে নিয়ে এসেছে চমক জাগানিয়া এই অ্যাপটি। 

উদ্যোক্তারা জানিয়েছেন, পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই পালকি অ্যাপটি, অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে ডাউনলোড করে, চ্যানেলগুলো দেখা যাবে।

অনুষ্ঠানে এসেছিলেন, বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ছিল আলোয় রাঙানো সঙ্গীত আসরও।


একাত্তর/এসজে

চীনে একা বসবাসকারী মানুষদের জন্য তৈরি ‘আর ইউ ডেড’ নামক একটি অ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশটিতে অ্যাপটির ডাউনলোড সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে জোর আলোচনা।
দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪...
যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরো বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ।
অ্যাপের ভেতরেই ভার্চুয়াল লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আছে স্বনামধন্য ৪০ লেখকের শতাধিক গল্পের বই। তবে এ বই পড়ার জন্য নয়, বরং মুঠোফোনে আপনার কানে বেজে উঠবে বাচিক শিল্পীর কণ্ঠ। সাথে থাকবে আবহ সংগীত।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর