কাহিনীক: এবার গল্প শোনাবে মোবাইল ফোন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

অ্যাপের ভেতরেই ভার্চুয়াল লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আছে স্বনামধন্য ৪০ লেখকের শতাধিক গল্পের বই। তবে এ বই পড়ার জন্য নয়, বরং মুঠোফোনে আপনার কানে বেজে উঠবে বাচিক শিল্পীর কণ্ঠ। সাথে থাকবে আবহ সংগীত। বাংলা ভাষার জনপ্রিয় সাহিত্য ভাণ্ডার হয়ে ওঠা এই অ্যাপটির নাম- কাহিনীক। 

হঠাৎ দেখলে অ্যাপটিকে মনে হবে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতন ওটিটি প্লাটফর্ম। বাস্তবতা হলো এটা ওটিটির আদলে তৈরি বাংলাভাষার বইমেলা। ফিল্মের পোস্টারের মতন সাজানো জনপ্রিয় বইয়ের প্রচ্ছদ, লেখক, প্রকাশক আর বাচিক শিল্পীর ছবি। সেখান থেকে পছন্দের বই নির্বাচন করে শুধু প্লে-বাটনে ক্লিক করা। ব্যাস, সাথে সাথে শিল্পীর কণ্ঠে বেজে উঠবে গল্প।

কাহিনীক অ্যাপটির যাত্রা শুরু হয় ২০২৩ এর বিজয় দিবসে। এখন বিশ্বের ২৫টি দেশের বাংলা ভাষাভাষীরা সেদেশের মুদ্রায় অ্যাপটি থেকে অডিও বই সংগ্রহ করতে পারছেন। নিইউয়র্ক প্রবাসী কম্পিউটার বিজ্ঞানী-ইফতেখার আলম ইভানের উদ্যোগে অ্যাপটির পরিচালনার দায়িত্বে আছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম.হামিদসহ একাধিক ব্যবসায়ী ও সামজকর্মীরা। সোমবার প্রেসক্লাবে অ্যাপটির নানান দিক তুলে ধরেন তারা।

ম হামিদ বলেন, বিভিন্ন বইয়ের লেখা অডিও আকারে প্রকাশ হবে। আমরা এখন পর্যন্ত ১০০টির মতো বই অডিও আকারে প্রচার করেছি। যা কাহিনীকের ওয়েবসাইট থেকে যে কেউ কিনতে পারবে। এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস-এর অ্যাপ স্টোর থেকে কাহিনীক অ্যাপ ডাউনলোড করে বই কেনা যাবে।

তিনি বলেন, সাধারণ বইয়ের চেয়ে অডিও বইয়ের দাম ৪০-৬০ শতাংশ কম হবে। আমরা প্রডাকশন খরচের সাথে সার্ভিস চার্জ যোগ করে সর্বনিম্ন লাভ রেখে বিক্রি করব। আমরা যা পড়ি তার চিত্ররূপ আমাদের মাথায় ফুটে ওঠে। অডিওর মাধ্যমেও ঠিক তাই হবে। অডিওর মাধ্যমে আমরা শুনতে পারব কথাগুলো। আমরা পথে বই পড়তে পারি না, কিন্তু এখন থেকে অডিও শুনতে পারব।

তিনি আরও বলেন, যে সকল বইয়ের সাহিত্য মূল্য আছে, ইতিহাসের মূল্য আছে, ঐতিহ্য আছে সেসকল বই আমরা অডিও করব। বিশ্বের ৫০টি দেশে কাহিনীক অ্যাপ পাওয়া যাবে এবং সারাবিশ্বের বাঙালি তা উপভোগ করতে পারবে। যা সাধারণ বইয়ের চাইতে প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে।

অ্যপটিতে নিজেদের বইকে যুক্ত করতে শুরু করেছেন দেশের প্রথমসারির প্রকাশকরা। ফলে ধ্রুপদ ও সমকালীন দুই ধরনের বাংলা সাহিত্য জমা হচ্ছে। অ্যাপল-অনরয়েড দুই প্লাটফর্মে ডাউনলোড করা যাবে কাহিনীক অ্যাপটি। এখানে পাওয়া যাবে শুধুমাত্র বাংলা সাহিত্য, যেগুলো নির্ধারিত অর্থের বিনিময়ে কিনতে হবে। পেমেন্ট করা যাবে বিকাশ-নগদের মতন এমএফএস প্লাটফর্ম থেকে। 

এআরএস
চীনে একা বসবাসকারী মানুষদের জন্য তৈরি ‘আর ইউ ডেড’ নামক একটি অ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশটিতে অ্যাপটির ডাউনলোড সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে জোর আলোচনা।
নবজাতক শিশু কেন কান্না করছে, তা শনাক্ত করতে পারে এমন একটি অ্যাপ তৈরি করেছেন ফিলিস্তিনের কিশোরী লায়ালি খতিব। আর্টিফিশিয়ার ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অ্যাপটি জানাতে পারে, শিশু ক্ষুধায়, ব্যথায়,...
হাতের মুঠোয় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছে ‘পালকি’। নিউইয়র্কভিত্তিক টিবিএন পরিবার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল মিলে নিয়ে এসেছে চমক জাগানো এই অ্যাপটি। এই...
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো তথ্যের সঠিক প্রবাহ। সেই লক্ষ্যমাত্রা পূরণে কোন এলাকার মানুষ কেমন আছে, কোন এলাকায় কতটা উন্নয়ন হয়েছে কিংবা কতটা পিছিয়ে আছে সেই তথ্য...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর