লেবুবাগান থেকে স্কুলছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ পিএম

শেরপুর সদরে নিখোঁজের একদিন পর বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূবর্ণচর গ্রামের এক লেবুবাগান থেকে এক স্কুলছাত্রের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত স্কুলছাত্র নাঈম ইসলাম লাবন (১৩) ওই এলাকার অটোরিকশা চালক মাসুদ মিয়ার ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবন দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে বা‌ড়ির পা‌শে খেলাধুলা কর‌তে যায়। সন্ধ্যা হলেও লাবন বাড়ি ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বা‌ড়ির পাশেই জেঠা জাফ‌রের লেবুর বাগানে লেবু উঠাতে যায় পরিবারের সদস্যরা। এসময় বাগানের ভেতরে লাবনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানান, হত্যাকারীরা লাবনের শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়ে ঝলসে দিয়েছে, দুই কানে রড ঢুকিয়ে দিয়ে আবার বের করেছে, মুখে আঠা লাগিয়ে টেপ লাগানো হয়েছে, এমনকি পুরুষাঙ্গ ও হাত কেটে তাকে নির্মমভাবে হত্যা করেছে।

আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া জানান, এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো ক্ষোভ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাবনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি। 


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর