কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত ১৯

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের সদস্য। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, একটি প্রাইভেট শিক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানে শুক্রবার সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, খোলা থাকে কোচিং সেন্টার। 

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ৩৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে এক তালেবান সূত্র।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। 

আরও পড়ুন: ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ১০ জনের মৃত্যু

এ হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ক্যারেন ডেকার বলেছেন, পরীক্ষারত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো একটি লজ্জাজনক ঘটনা। সব শিক্ষার্থীর অধিকার আছে শান্তিতে কোনো ভয় ছাড়া শিক্ষা অর্জন করার।

এ হামলায় নিহত শিক্ষার্থীদের বয়স এখনও জানা যায়নি, তবে এ ধরণের শিক্ষাকেন্দ্রে সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীরা ভর্তি হন। 


একাত্তর/এসজে 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর