শেরপুরে স্কুলছাত্র হত্যার রহস্য উন্মোচন, চারজন গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে শেরপুরের চাঞ্চল্যকর নাঈম ইসলাম লাবন হত্যাকাণ্ডের নেপথ্যের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশের একাধিক টীম মাঠে অভিযান চালিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঘটনায় জড়িত সন্দেহে লাবনের চার বন্ধু নয়ন, হৃদয়, মনির ও আসলামকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা।

তিনি আরও জানান, ঘটনার দিন রাতে বাড়ির পার্শ্ববর্তী জাফর মিয়ার লেবুর বাগানে লাবন ও তারা চারজন মিলে ডান্ডি গাম খায়। এই নেশা করার একপর্যায়ে তারা লাবনের ওপর হামলা করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে।

আরও পড়ুন: কলাক্ষেত থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঘুঘুরাকান্দি মডেল একাডেমি থেকে বাড়ি ফিরে বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুবর্ণচরের রিকশাচালক মাসুদ মিয়ার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র নাঈম মিয়া লাবন। পরদিন সকালে বা‌ড়ির পা‌শেই জেঠা জাফ‌রের লেবুর বাগান থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর